রাখাইনে চলমান সংঘাতের কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাবাহিনী, বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সাধারণ নাগরিকসহ মোট ৩৪ জনকে আগামীকাল বুধবার (৭ মে) ফেরত পাঠানো হচ্ছে। কক্সবাজার বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে তাদের নিজ দেশে হস্তান্তর করা হবে।
বিজিবি কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান জানিয়েছেন, এরা বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল এবং বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে।
বিমানবন্দরের পরিচালক গোলাম মর্তুজা হোসান জানান, আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের সুযোগ না থাকায় বিশেষ ব্যবস্থায় বিমান অবতরণ ও হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বিজিবির দেওয়া তালিকা অনুযায়ী ফেরত প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।
-পার্বত্য সময়


