যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে টেকনাফ থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজারবাগ পুলিশ লাইনসের উপ-পরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার মামলায় তাকে গ্রেফতার করা হয়।
এ হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার আরেক পরিদর্শক জাকির হোসেনকেও খুঁজছে পুলিশ।
-পার্বত্য সময়

