নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন সফি আলম (১২), রবিউল (৫), সোহেল (৫), রাসেল (৩), মোবাশের (৩২), বসির উল্যা (১৫), রশমিদা (৩), জোবায়দা (১১) ও আমেনা খাতুন (২৪)। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাসানচর থানার ওসি কাওসার আলম ভূঁইয়া জানান, রান্নার কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশে থাকা লোকজন দগ্ধ হন।
আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

