শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঢাকায় ৯৪টি টহলসহ দেশে মোট ২৮১টি টহল দল মোতায়েন রয়েছে।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত র‍্যাব তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি ও টহল চালাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে মোট ৩১,৫২৬টি পূজামণ্ডপে র‍্যাব ব্যাটালিয়নরা তাদের নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

র‍্যাব জনসাধারণকে সতর্ক করেছে যে, দুর্গাপূজার সময় কেউ নাশকতার চেষ্টা করলে তা অবিলম্বে জানাতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য র‍্যাব কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

-পার্বত্য সময়