গাজার মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশে অবস্থানরত ১৯৯২ সালের নিবন্ধিত রোহিঙ্গারা। 
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক হাজার ফিলিস্তিনি শরণার্থীদের জন্য রান্না করা খাবার এবং অন্য ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে তারা।
নিজেদের সংকটময় জীবনের মধ্যেও ফিলিস্তিনিদের দুর্দশার খবর তাদের ব্যথিত করেছে।
ত্রাণ সংগঠক আবু আরাফাত ও সিরাজুল হক আবরার উদ্ধৃত করে সংবাদমাধ্যম নয়াদিগন্তের খবরে বলা হয়, আমরা শরণার্থী হলেও, আমাদের মধ্যেও সহমর্মিতার শক্তি প্রবল। আমাদের জীবন যেমন সংগ্রামে ভরা, তেমনি অন্য মানুষের কষ্ট বুঝতেও আমরা সক্ষম। ফিলিস্তিনিদের যে দুর্দশা, আমরা সেটি হৃদয়ে অনুভব করি। আমরা তাদের জন্য কিছু করতে পারি, এটাই আমাদের মানবতার প্রকাশ। আমরা এখান থেকে ত্রাণের টাকা সংগ্রহ করে, সেখানে পাঠিয়ে এটি বাস্তবায়ন করেছি।
চলতি বছর বাংলাদেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলায়ও খাবার ও ত্রাণ পাঠিয়েছেন কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গারা।

-পার্বত্য সময়