নোয়াখালীর ভাসানচরের আশ্রয়শিবির থেকে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়েছে রোহিঙ্গা যুবক মো. আলম (২০)।  পরে খবর পেয়ে ওই যুবককে আটক করেছে পুলিশ। 
সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার কুমিরা এলাকা থেকে রোহিঙ্গা ওই যুবককে আটক করে স্থানীয় লোকজন জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯–এ ফোন দিলে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থল এসে তাকে আটক করে নিয়ে যায়। আটক রোহিঙ্গা যুবক নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুর আলমের ছেলে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক রাজীব চন্দ্র পোদ্দার জানান, গত রোববার বিকালে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বোটে করে সাগর পথে কুমিরা ঘাটে এসে পৌঁছান। এরপর পায়ে হেঁটে সোমবার সকালে কুমিরা বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই রোহিঙ্গা যুবককে আটক করেন।
তিনি আরও জানান, আটক যুবক ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ক্লাস্টার নং–৬৬ এর বাসিন্দা। তাকে সোমবার বিকালে সীতাকুণ্ড থেকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

  • -পার্বত্য সময়