সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সেনা সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, সাক্ষাৎকালে দুই দেশের সামরিক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি, বাংলাদেশ ও সৌদি আরবের সশস্ত্র বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার সুযোগ নিয়েও মতবিনিময় করেন তারা।

-পার্বত্য সময়