জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালেই একটা ঝামেলা তৈরি করেছিলেন। দেশে যারা থাকবে, তাদের তিনি বাঙালি হয়ে থাকতে হবে বলে ঘোষণা দিলেন, সাথে সাথে পাহাড়ের জনগণ ক্ষোভে ফেটে পড়েন। তারা বলেন, আমাদের ভাষাগত পরিচয় আছে, তা নিয়ে বাঁচতে চাই। এরপরই পাহাড়ে শুরু হওয়া অশান্তি এখনো লেগে আছে।
শনিবার (২১ ডিসেম্বর) সিলেট মহানগর জামায়াত আয়োজিত হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর কোনো সরকারের আমলে বাড়াবাড়ি কমেনি, সকল ধর্মের মানুষ বাড়াবাড়ির শিকারে পরিণত হয়েছে। ধর্ম চাপিয়ে দেওয়ার কোনো বিষয় না। এই চাপাচাপি সব ধর্মে ঘটে। আমরা এর নিন্দা জানাই। ধর্মে চাপাচাপির কোনো জায়গা নেই।
তিনি বলেন, আমি দাবি করছি না, আমরা ভুলের ঊর্ধ্বে। ভুল করলে বিচার হবে। অপরাধের বিচার সরি বললে শেষ হয় না। অপরাধের বিচারে শাস্তি পেতে হয়।
মতবিনিময়সভায় সিলেটের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।

  • -পার্বত্য সময়