শাহবাগ বিরোধী ঐক্য গ্রুপের একটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে 'শাহবাগী' নাম দিয়ে এক গরুকে গোসল করানো হয় আজ সকাল ৮টার দিকে। রাজধানীর শাহবাগ এলাকায় আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। গরুর গায়ে 'শাহবাগী' লেখা ব্যানার টাঙিয়ে তাকে গোসল করানোর এই কর্মসূচি শিরোনামে এসেছে।
আয়োজকরা জানান, তারা ২০১৩ সালের শাহবাগ আন্দোলনে শহীদ হওয়া সব শহীদের রুহের মাগফিরাত কামনায় এ কর্মসূচি পালন করেছেন। গরুটিকে গোসল করানোর পর তারা সেটি জবাই করে ইফতারি তৈরির প্রস্তুতি নিচ্ছেন, যাতে শাহবাগে গণ ইফতার আয়োজন করতে পারেন।
আন্দোলনকারীরা দাবি করেছেন যে, গরুটিকে গোসল করানোর মাধ্যমে তারা 'শাহবাগীদের' একটি বার্তা দিতে চান। তাদের ভাষায়, "তোমরা গোসল করো না, তোমাদের গায়ে গন্ধ।" তাদের মূল উদ্দেশ্য ছিল শাহবাগ আন্দোলনকারীদের মনে করিয়ে দেওয়া যে সভ্য মানুষের মতো নিয়মিত গোসল করা উচিত।
তারা জানিয়েছেন, গরুটিকে জবাই করে শাহবাগে গণ ইফতার আয়োজন করবেন এবং এতে স্থানীয়দের দাওয়াত দেওয়া হয়েছে।
এদিকে, ২০১৩ সালে 'গণজাগরণ মঞ্চ' নামে পরিচিত শাহবাগ আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। ওই আন্দোলনে কথিত যুদ্ধাপরাধীদের বিচার করার দাবি ওঠেছিল এবং এর প্রেক্ষিতে বিরোধী দলগুলোর নেতাদের বিরুদ্ধে বিচারিক হত্যা কার্যকর হয়েছিল, যার ফলে সেই আন্দোলন দেশের রাজনৈতিক পরিসরে ব্যাপক বিরোধিতা ও সমালোচনার সম্মুখীন হয়।

-পার্বত্য সময়