রোহিঙ্গা সংকট নিরসনে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা সহায়তা করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস জানান, কিছুদিনের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সদস্য হবে পূর্ব তিমুর। রোহিঙ্গা সংকট সমাধান কীভাবে করা যায়, সে বিষয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সাহায্য করবেন বলে জানিয়েছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চার দিনের সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। তার এ সফরে পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে রয়েছে দুদেশের ডিপ্লোম্যাটিক ও অফিশিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক।

  • -পার্বত্য সময়