ভারত ও আওয়ামী প্ররোচনায় পরিকল্পিতভাবে পাহাড়কে অস্থিতিশীল করা, নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, ধর্ষণ, হত্যা ও আদিবাসী ষড়যন্ত্রের অভিযোগ তুলে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নিষিদ্ধকরণ ও চাকমা রাণী ইয়ান ইয়ানকে গ্রেপ্তারের দাবিতে ঢাকায় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। ‘সার্বভৌমত্ব সচেতন শিক্ষার্থী জোট’ আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আয়োজকরা জানান, পাহাড়ে বারবার সন্ত্রাস, খুন, ধর্ষণ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পেছনে ইউপিডিএফ জড়িত দাবি করে দ্রুত এ সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দেশবিরোধী চক্রান্ত ও পাহাড়কে অস্থিতিশীল করার পেছনে উসকানিদাতা হিসেবে রাণী ইয়ান ইয়ানকে গ্রেপ্তার করা ছাড়া বিকল্প নেই।
এদিকে, ছাত্র-জনতার অংশগ্রহণে আজকের সমাবেশ ঘিরে ঢাবি ক্যাম্পাস এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
-পার্বত্য সময়


