বাংলাদেশে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানান এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানান।
এ সময়, বাংলাদেশ সম্পর্কে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ট্যামি ব্রুস বলেন, "সহিংসতা রোধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়।"
তিনি আরও বলেন, "আমরা যেকোনো দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনার নিন্দা জানাই। বাংলাদেশে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের যে পদক্ষেপ, সেটিকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং আশা করি এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
-পার্বত্য সময়


