
পার্বত্য চট্টগ্রাম: সত্য, অর্ধসত্য ও প্রোপাগান্ডার সংঘর্ষ ---------------------------- পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্যের আড়ালে এখন চলছে এক অদৃশ্য 'তথ্য যুদ্ধ'। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে কেন পাহাড়কে একটি অশান্ত জনপদ হিসেবে তুলে ধরা হচ্ছে? কেন সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি ও অপহরণের সত্য গোপন করে কেবল একপাক্ষিক চিত্র প্রচার করা হয়? ইতিহাস বিকৃতি আর ‘জেনোসাইড’-এর মতো সংবেদনশীল পরিভাষা ব্যবহার করে বাংলাদেশকে বৈশ্বিক চাপে ফেলার যে সুদূরপ্রসারী ষড়যন্ত্র চলছে, তার নিখুঁত বিশ্লেষণ দেখুন এই প্রতিবেদনে।
পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনার স্বপ্ন হারিয়ে যায় সন্ত্রাসের অন্ধকারে ----------------------------------- বাংলাদেশের মোট ভূখণ্ডের ১০ শতাংশ জুড়ে থাকা পার্বত্য চট্টগ্রাম হতে পারত দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। রাবার, কফি, কাজুবাদাম আর ইকো-ট্যুরিজমের মাধ্যমে প্রতি বছর কয়েকশ কোটি টাকার রাজস্ব আসা সম্ভব ছিল। কিন্তু শান্তি চুক্তির আড়াই দশক পরও কেন পাহাড়ের মানুষ সন্ত্রাসের অন্ধকারে বন্দী? কেন অধিকারের নামে চলছে চাঁদাবাজি, অপহরণ আর অস্ত্রের ঝনঝনানি? পাহাড়ের অপার সম্ভাবনা কেন বারবার হোঁচট খাচ্ছে সশস্ত্র গোষ্ঠীগুলোর স্বার্থে—তা নিয়ে আমাদের আজকের বিশেষ বিশ্লেষণ।