চট্টগ্রামের নিউমরিং এলাকায় চুরির অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১৬ জুন) রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন রিতেন চাকমা, জুয়েল চাকমা ও জন্টু চাকমা। স্থানীয়দের দাবি, চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়। পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রিতেন চাকমা শ্রমিক ফ্রন্ট বন্দর থানা কমিটির সদস্য সচিব এবং ইউপিডিএফের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করা হচ্ছে। তিনি বাঘাইছড়ি উপজেলার দিঘীনালা এলাকার বাসিন্দা। অপর দুইজন জুয়েল চাকমা নানিয়ারচর উপজেলার বাকছড়ি গ্রামের এবং জন্টু চাকমা বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতুলি (মারিশ্যা) এলাকার বাসিন্দা এবং ইউপিডিএফর সক্রিয় সদস্য বলে জানা গেছে।
তবে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।


