চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। সকাল ৮টায় অনুষ্ঠেয় এ জামাতে ইমামতি করবেন মসজিদটির খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।
চট্টগ্রাম সিটি করপোরেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের ব্যবস্থাপনায় ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায়।
এরপর সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ্’র পেশ ইমাম।
এছাড়া লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়।
অন্যদিকে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আয়োজনে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে।
এছাড়া নগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সকাল ৮টায় আরো ৮টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এগুলো- হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)।
এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত মসজিদ অথবা ঈদগাহে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
- - পার্বত্য সময়

