কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ৷
শনিবার (৩০ মার্চ) সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার গহীন পাহাড়ে দেখা মেলে এ মৃত হাতির। কক্সবাজার দক্ষিণ বনবিভাগীয় কর্মকর্তা মো. সরওয়ার আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুছনী এলাকার মোহাম্মদ শাব্বির জানান, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছে। মাসখানেক আগে হাতিটি ওই এলাকায় অবস্থান করছিল বলে রোহিঙ্গাদের বলাবলি করতে শুনেছি। অবশেষে হাতির মৃত্যু খবরে বন বিভাগের লোকজন এসে হাতিটি উদ্ধারে কাজ করে।
- - পার্বত্য সময়

