কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন লাল পাহাড়ে আরসার আস্তানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। বুধবার (১৫ মে) ভোররাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনের পাশের পাহাড়ে এই অভিযান চালানো হয়।
এ সময় আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগীকেও আটক করা হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়।
র‌্যাব ১৫-এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, বেশ কিছু দিন ধরে ক্যাম্পে রোহিঙ্গা হেড মাঝিসহ কয়েকজনকে গুলি ও গলা কেটে হত্যার ঘটনা ঘটছে। এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্পসংলগ্ন গহিন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানা অবস্থান শনাক্ত করে অভিযান শুরু হয়।
-পার্বত্য সময়