এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলো ৮০৯ পরীক্ষার্থী। এ দিন মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৪৭ জন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ শিক্ষা বোর্ডের অধীনে ৫টি জেলায় (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ২১৯টি কেন্দ্রে ১ লাখ ২৫ হাজার ১৪৭ জনের মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ২৪ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী। মোট উপস্থিতির হার ৯৯ দশমিক ৩৫ শতাংশ। অনুপস্থিত ছিল ৮০৯ জন। মোট অনুপস্থিতির হার শূন্য দশমিক ৬৫ শতাংশ।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র নাথ জানান, ২০২৪ সালের প্রথম দিনের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। এ দিন বাংলা পরীক্ষায় মোট ১ লাখ ২৫ হাজার ১৪৭ জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ২৪ হাজার ৩৩৮ জনশিক্ষার্থী উপস্থিত ছিল।
-পার্বত্য সময়
এসএসসি পরীক্ষা: চট্টগ্রামে অনুপস্থিত ৮০৯ জন
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ।
সি
স্টাফ রিপোর্টার
১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৫৮ পূর্বাহ্ন১ মিনিট পড়া

ছবি : সংগৃহীত
শেয়ার করুন:
