ব্লু কার্বনে বড় সম্ভাবনা, আন্তর্জাতিক অর্থায়নের হাতছানি
প্রকল্পের উপস্থাপিত তথ্যমতে, বাংলাদেশের উপকূলীয় ব্লু কার্বন বাস্তুতন্ত্রের ৭৯ দশমিক ৮ শতাংশজুড়ে রয়েছে ম্যানগ্রোভ বন। এর আয়তন ৪ লাখ ৪১ হাজার ৪৫৫ হেক্টর। বাকি ২০ দশমিক ২ শতাংশ, অর্থাৎ ১ লাখ ১১ হাজার ৫৮৫ হেক্টর এলাকায় রয়েছে জোয়ার-ভাটা নির্ভর লবণাক্ত জলাভূমি বা সল্টমার্শ। এসব এলাকায় উন্নত প্রযুক্তিতে মানচিত্র তৈরি ও তথ্য সংগ্রহের মাধ্যমে আন্তর্জাতিক মানের ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

