রোহিঙ্গাদের টেকসই জ্বালানি নিশ্চিতে কানাডার ১ কোটি ডলার অনুদান
কানাডা হাইকমিশন জানায়, এ উদ্যোগ রোহিঙ্গা নারী ও শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্য ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জ্বালানি কাঠ সংগ্রহের সময় যে ঝুঁকি তৈরি হয়, তা কমাতে এলপিজি কার্যকর সমাধান হিসেবে কাজ করছে।

