সেন্টমার্টিনে ফ্রি খতনা ক্যাম্পের পর শিশুদের সংক্রমণ, জরুরি মেডিকেল টিম প্রেরণ
গত শনি ও রবিবার সেন্টমার্টিন অবকাশ রিসোর্টে আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং ময়মনসিংহের আল মুগীজ হাসপাতালের ব্যবস্থাপনায় ২১০ শিশুর খতনা করা হয়। এর পর মঙ্গলবার থেকে কয়েকজন শিশুর মধ্যে রক্তক্ষরণ ও সংক্রমণের উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি নিয়ে দ্বীপে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

