শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর আয়োজনে চাকমা সার্কেল চীফের কার্যালয়ে ১৯০০ সালের শাসনবিধি বহাল রাখার দাবিতে সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা। উদ্ভোধক হিসেবে মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরী এবং প্রধান আলোচক হিসেবে চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনটির সদস্য, মানবাধিকার কর্মী, হেডম্যানসহ ১৫০/১৭০ জন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিলের চেষ্টা গভীর ষড়যন্ত্রের অংশ।সরকার ১৯০০ সালের শাসন বিধির কোন পরিবর্তন করলে তা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির সাংঘর্ষিক হবে। তাই কোন কিছু পরিবর্তন করতে হলে তা আঞ্চলিক পরিষদের সাথে পরামর্শ সাপেক্ষে সর্বসম্মতিক্রমে করতে হবে। এ সময় বক্তরা যেকোন ষড়যন্ত্র রোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
-পার্বত্য সময়

