জান্তার বিমান হামলাঃ নিহত ২৩ রোহিঙ্গা, জাতিসংঘের উদ্বেগ
বিবৃতিতে আন্তোনিও গুতেরেস বলেন, রাখাইন রাজ্যে সংঘাতের বিস্তৃতি বাস্তুচ্যুতিই ঘটাচ্ছে শুধু। সেই সঙ্গে পূর্বে বিদ্যমান বৈষম্য ও অসহায়ত্বকে বাড়িয়েই তুলছে।
আমাদের আন্তর্জাতিক বিভাগের সর্বশেষ সংবাদ, গভীর প্রতিবেদন এবং এক্সক্লুসিভ কভারেজের সাথে আপডেট থাকুন। বর্তমানে এই বিভাগে মোট ৪৫৭ টি সংবাদ রয়েছে।
বিবৃতিতে আন্তোনিও গুতেরেস বলেন, রাখাইন রাজ্যে সংঘাতের বিস্তৃতি বাস্তুচ্যুতিই ঘটাচ্ছে শুধু। সেই সঙ্গে পূর্বে বিদ্যমান বৈষম্য ও অসহায়ত্বকে বাড়িয়েই তুলছে।
আমেরিকার পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বৃহস্পতিবার (১৪ মার্চ) বলেছেন, ‘‘গত ১১ মার্চ ভারত সরকার সিএএ নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করেছে, আমরা তা নিয়ে উদ্বিগ্ন। এই আইন কী ভাবে প্রণয়ন করা হচ্ছে, আমরা তার দিকে নজর রেখেছি।’’
ন্টারনেট ও ফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়া শহরগুলোর মধ্যে ১৭টি রাখাইন রাজ্যে। এছাড়াও সাগাইং অঞ্চলের ৩৪ শহরের মধ্যে ২৭টি ও কায়াহ রাজ্যের সাতটি শহরের মধ্যে পাঁচটি শহর এই তালিকা রয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।
জাহাজটির মালিকপক্ষ ধারণা করছে,জলদস্যুদের যে গ্রুপটি জাহাজটি ছিনতাই করেছে তারা হয়তো ছোট একটি গ্রুপ। তারা কিছু টাকা পয়সার বিনিময়ে এটি বড় গ্রুপের কাছে হস্তান্তর করবে। সেই গ্রুপই মুক্তিপণ নিয়ে দরবার করবে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে অপহরণ হওয়া জাহাজটির উদ্ধার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সরকারি দপ্তর প্রধান ও মার্চেন্ট জাহাজ মালিক এবং অফিসার্স এসোসিয়েশন একসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন। বৈঠক শেষে মোহাম্মদ মাকসুদ আলম সাংবাদিকদের জানান, সোমালিয়া উপকূলে নোঙর করেছে জাহাজটি।
এর আগে, রোববার (১০ মার্চ) রমজানের প্রথম তারাবি পড়তে গেলে ফিলিস্তিনিদের বাধা দেয় নিরাপত্তাকর্মীরা। এমনকি লাঠিচার্জ আর ধরপাকড়ও চালায়। তৈরি হয় ব্যাপক বিশৃঙ্খলা।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এমন এক প্রেক্ষাপটে বুধবার (১৩ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় রোহিঙ্গাদের জন্য যৌথ সাড়াদান পরিকল্পনা (জেআরপি) ঘোষণা করা হচ্ছে। তহবিল–সংকট থাকায় চাওয়া হচ্ছে আরও কম অর্থ। পরিমাণে তা ৮৫ কোটি ২৪ লাখ ডলার।
নৌ মন্ত্রণালয় সূত্র জানায়, সমুদ্রগামী এ জাহাজটি কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। পথিমধ্যে এডেন উপসাগরে জাহাজটিতে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা।
নেতানিয়াহু বলেন, দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি অভিযানের পরিধি বাড়ানো হামাসকে প্রতিহত করার মূল চাবিকাঠি। ইসরায়েলি বাহিনী বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে বলে দাবি করেন নেতানিয়াহু।
গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএএ কার্যকর হবে। শুধু তা-ই নয়, শাহ এ-ও বলেছিলেন, শীঘ্রই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে।
দ্য ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, কারেন ন্যাশনাল ইউনিয়নের সশস্ত্র শাখা কেএনএলএ ও সহযোগীরা বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল থেকে থিঙ্গানিনাং গ্রামে আক্রমণ করছে।
গনমাধ্যমকে তিনি আরও বলেন, ভারত ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনে সই করেনি। কিন্তু তারপরও মানবিক বিবেচনায় দীর্ঘদিন ধরে মিয়ানমারের বিপদগ্রস্ত নাগরিকদের আশ্রয় ও সহায়তা দিয়েছে ভারত সরকার।
প্রায় ৯ মাস ধরে তালিকায় শীর্ষে থাকা এ অবস্থান হারিয়েছেন মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্স, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
বুধবার (৬ মার্চ) আরাকান আর্মি জানিয়েছে, পন্নাজিওনের দখল করা সেনা বাহিনীর সদর দফতর থেকে জান্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে সেনা বাহিনীর দু’জন জ্যেষ্ঠ কর্মকর্তাও আছেন।
শনিবার (২ মার্চ) এক বিবৃতিতে ভারতের নৌবাহিনী বলেছে, দ্বীপরাষ্ট্র মালদ্বীপে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে ভারত সন্দেহ করছে। কারণ পূর্ব-পশ্চিমমুখী আন্তর্জাতিক শিপিং রুটগুলোর অবস্থান এই দ্বীপ দেশের পাশ ঘেঁষে রয়েছে।
প্রধানমন্ত্রী হতে পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৩৬ জন সংসদ সদস্যের মধ্যে ১৬৭ জনের ভোট লাগে। পর্যাপ্ত সংখ্যক ভোট পাওয়ায় স্পিকার শাহবাজকে প্রধানমন্ত্রী পদে জয়ী ঘোষণা করেন।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোববার (৩ মার্চ) পালিত হচ্ছে ‘বিশ্ব বন্য প্রাণী দিবস’। ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে ৩ মার্চকে বিশ্ব বন্য প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়।
জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় আশু পদক্ষেপ নেওয়া না হলে ব্যাপক দুর্ভিক্ষ ‘প্রায় অনিবার্য’।
থাইল্যান্ড ভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, রাখাইনে আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ের জন্য শনিবার (২৪ ফেব্রুয়ারি) রামরিতে নতুন করে সেনা পাঠায় জান্তা সরকার। সেদিন চারটি সামরিক হেলিকপ্টারে করে মোট ১২০ সেনা সদস্য রামরিতে আসেন। আর আরাকান আর্মির দাবি করেছে, দুইদিনে এসব সৈন্যের তিন ভাগের দুই ভাগই নিহত হয়েছেন।
এদিকে ঘোষণায় বলা হয়, রাখাইন রাজ্যে দেশটির জান্তা বাহিনীর সদস্যরা শিগগিরই আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করবেন। জান্তা সেনাদের ওপর হামলা অব্যাহত রেখেছে আরাকান আর্মি।