কারাগারে থাকা মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্র নেত্রী অং সান সু চির বাড়ি বুধবার (২০ মার্চ) নিলামে তোলা হয়েছিল। কিন্তু তাতে অংশ নিতে আসেননি কেউ। এই বাড়ির সর্বনিম্ন দাম ধরা হয় ৯ কোটি ডলার। সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিলাম হয়।

ইয়াঙ্গুনের ইনয়ে হ্রদের পাশে সু চির পারিবারিক এ বাড়িটি প্রায় ১ দশমিক ৯২ একর জমির ওপর। বাড়িটির মালিকানা নিয়ে বড় ভাই অং সান ও–এর সঙ্গে সু চির বিরোধ ছিল। চলছিল আইনি লড়াই। বহু বছরের আইনি লড়াইয়ের পর মিয়ানমারের সুপ্রিম কোর্ট বাড়িটি নিলামে তোলার নির্দেশ দেন। সেই নির্দেশনা মেনে সু চির পারিবারিক বাড়ি নিলামে ওঠে।

বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘কেউ আসেননি, তাই নিলামের দায়িত্বে থাকা কর্মকর্তা চলে গেছেন।’

নোবেল জয়ী সুচি এখন নানা অপরাধে ২৭ বছরের জেল খাটছেন। তাকে কোথায় রাখা হয়েছে তা জানানো হয়নি।

১৯৪৭ সালে সুচির বাবা মিয়ানমারের স্বাধীনতার নেতা জেনারেল অং সান নিহত হবার পর তার মা খিন কি ছেলে-মেয়ের নামে বাড়িটি দিয়ে দেন।

২০০০ সালে অং সান উ বাড়িটির অংশ পাওয়ার জন্য আদালতে মামলা করেন। আদালত ২০১৬ সালে সম্পত্তিটি দুই ভাই-বোনের নামে সমানভাবে ভাগ করার রায় দেন। অং সান উ এই বাড়ি বিক্রি করে অর্থ ভাগাভাগি করার জন্য এরপর বেশ কয়েকবার আদালতে যান। কিন্তু আদালতে তা গ্রাহ্য হচ্ছিল না।

অবশেষে ২০২১ সালে মিলিটারি সুকিকে ক্ষমতা থেকে সরিয়ে আটক করার পর আদালত উ’য়ের বিশেষ আপিলের প্রেক্ষিতে নিলামের অনুমতি দেয়।

তিনি ব্রিটেন থেকে মিয়ানমার ফেরার পর ইনিয়ে লেকের পাড়ের বাড়িটিতেই থাকতেন। এমনকী ১৫ বছর ধরে তিনি এই বাড়িতেই ছিলেন।

২০২০ সালের নির্বাচনে তার দল জেতার পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমার সেনাবাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। সুচিসহ তার দল এনএলডির আরও কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে।

 

-পার্বত্য সময়