এস আলমের অপরিশোধিত পোড়া চিনির লাভায় দূষিত হচ্ছে কর্ণফুলি!
ঘটনাস্থানে থাকা এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক শ্রমিকের সাথে কথা হলে তিনি জানান গত ১২ বছর ধরে এ কারখানায় কাজ করে আসছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই শ্রমিক বলেন, "আগুন লাগার পর যে কালো পানিটা বের হচ্ছে, সেটা এখানে নদীতে ছাড়া হচ্ছে।"

