বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায়। বুধবার (১২ নভেম্বর) নিজের স্টাইলিশ দুটি ছবি ফেসবুকে শেয়ার করে আলোড়ন তুলেছেন তিনি।

ছবির সঙ্গে জয়া ইংরেজিতে একটি ক্যাপশন লিখেছেন, যার বাংলা অর্থ- “আমি তিনটি জিনিস খুব উঁচুতে রাখি- আমার চুল, আমার হিল এবং আমার মানদণ্ড।”

অভিনেত্রীর এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে চলছে নানা আলোচনা। কেউ বলছেন, “জয়া সবসময়ই নিজের স্ট্যান্ডার্ড দিয়ে আলাদা”, কেউ আবার লিখেছেন, “এই কারণেই তিনি অন্যদের চেয়ে এক ধাপ ওপরে।”

চুল, হিল ও মানদণ্ড- এই তিনটি শব্দের মধ্য দিয়ে জয়া যেন নিজের আত্মবিশ্বাস, সৌন্দর্যবোধ ও ব্যক্তিত্বের পরিচয়ই নতুন করে তুলে ধরেছেন।

জয়া আহসান নিয়মিতই ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজের ভাবনা ও ফ্যাশন সেন্স ভক্তদের সঙ্গে শেয়ার করেন। তার সাম্প্রতিক এই পোস্ট ইতোমধ্যেই হাজারো লাইক ও শত শত মন্তব্য পেয়েছে।

একজন নেটিজেনের মন্তব্য, “জয়া শুধু অভিনেত্রী নন, আত্মবিশ্বাসের প্রতীকও।”