গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ছিল ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’। আণবিক বোমার জনক রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি আগে গোল্ডেন গ্লোব, বাফটাসহ অন্যান্য পুরস্কারে বাজিমাত করেছে। এবার অস্কারেও সেরা সিনেমা হয়েছে ‘ওপেনহেইমার’।

অস্কারে সর্বোচ্চ ১৩টি মনোনয়ন পাওয়ার পর অনেক বিশ্লেষক অনুমান করেছিলেন, একাডেমি অ্যাওয়ার্ডসেও বাজিমাত করবে সিনেমাটি। শেষ পর্যন্ত সেটিই হলো। খবর এএফপি’র।

বাংলাদেশ সময় সোমবার (১১ মার্চ) ভোর থেকে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সেখানে অনুষ্ঠানের শেষ দিকে ঘোষণা করা হয় বহুপ্রতীক্ষিত সেরা সিনেমার নাম। জানা যায়, এবার সেরা ছবি হয়েছে ‘ওপেনহেইমার’।

এর আগে, এ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান। সেরা অভিনেতা হয়েছেন কিলিয়ান মার্ফি, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র।

সব মিলিয়ে এবারের অস্কারে সর্বোচ্চ সাতটি শাখায় পুরস্কার জিতেছে ‘ওপেনহেইমার’।

এদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এমা স্টোনের হাতে। ‘পুওর থিংস’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার দ্বিতীয় অস্কার।

কে কোন বিভাগে অস্কার পেল? ঝটপট দেখে নিন একনজরে ‘সেরা’র তালিকা।

  • সেরা ছবি- ওপেনহাইমার
  • সেরা অভিনেতা- কিলিয়ন মারফি, ওপেনহাইমার
  • সেরা অভিনেত্রী- এমা স্টোন, পুওর থিংস
  • সেরা পরিচালক- ক্রিস্টোফার নোলান, ওপেনহাইমার
  • সেরা সহ-অভিনেতা- রবার্ট ডাউনি জুনিয়র, ওপেনহাইমার
  • সেরা সহ-অভিনেত্রী- ডেভাইন জয় ব়ানডলফ
  • সেরা অরিজিনাল চিত্রনাট্য- অ্যানাটমি অফ আ ফল
  • সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য- আমেরিকান ফিকশন
  • সেরা অ্যানিমেটেড ফিচার- দ্য বয় অ্যান্ড দ্য হেরন
  • সেরা আন্তর্জাতিক ফিচার- দ্য জোন অফ ইন্টারেস্ট
  • সেরা অরিজিনাল স্কোর- ওপেনহাইমার
  • সেরা সিনেম্যাটোগ্রাফি- ওপেনহাইমার
  • সেরা সম্পাদনা- ওপেনহাইমার
  • সেরা অরিজিনাল সং- হোয়াট ওয়াস আই মেড ফর, বার্বি
  • সেরা ডকুমেন্টরি ফিচার- টুয়েন্টি ডেজ ইন মারিওপোল
  • সেরা প্রোডাকশন ডিজাইন- পুওর থিংস
  • সেরা লাইভ অ্যাকশন শর্ট- দ্য ওয়ান্ডারফুল স্টোরি অফ হেনরি সুগার
  • সেরা মেকআপ, হেয়ারস্টাইলিং- পুওর থিংস
  • সেরা কস্টিউম ডিজাইন-পুওর থিংস

সেরা ভিজ্যুয়াল এফেক্টস- গর্জিলা মাইনাস ওয়ান

 

-পার্বত্য সময়