অভিনেত্রী সাদিয়া আয়মান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) এডিট করা ছবি ও ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি ভক্তদের সচেতন থাকার আহ্বান জানান এবং এসব কনটেন্ট তৈরি ও ছড়ানো পেজগুলোকে রিপোর্ট ও ব্লক করতে অনুরোধ করেন।
সাদিয়া লিখেছেন, “এখন ২০২৫ সাল, মানুষ এখনো বুঝে না কোনটা এআই? এসব ভুয়া কনটেন্টে গিয়ে কেউ কেউ সত্যি ভেবে মন্তব্যও করে!” তিনি বলেন, “এগুলো থেকে কেউ কেউ অর্থ আয় করে, কিন্তু এতে তাদের নিচু মানসিকতা স্পষ্ট হয়।”
অভিনেত্রী ভক্তদের উদ্দেশে বলেন, “আল্লাহর দোহাই লাগে, এসব বিশ্বাস করবেন না।” তিনি জানিয়েছেন, এসব ঘটনা নিয়ে তিনি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের সহায়তা নেবেন।
এই প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।
-পার্বত্য সময়

