দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া পর্দায় যেমন সাহসী ভূমিকা পালন করেন, বাস্তব জীবনেও তিনি তেমনই খোলামেলা ও সাহসিকতার পরিচয় দেন। নিজের মতামত প্রকাশে সরল এবং স্পষ্ট হওয়ায় তামান্না বরাবরই আলোচনায় থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি যৌনতা নিয়ে নিজের ভাবনা খোলাখুলি প্রকাশ করেছেন।
তামান্না বলেন, “যখন কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারেনা, তখন তারা আপনাকে লজ্জিত ও অপরাধী মনে করানোর চেষ্টা করে। তারা চায় আপনি নিজের কাজ নিয়ে লজ্জা বোধ করুন।” তার মতে, নিজের কাজ নিয়ে লজ্জিত হওয়া বড় ধরনের ভুল।
অভিনেত্রী আরও বলেন, “যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত করতে পারে, ঠিক সেই সময় আপনি তার নিয়ন্ত্রণে চলে যান। আশ্চর্য হলেও সত্য, আমরা জীবনের সবচেয়ে প্রাকৃতিক ও পবিত্র বিষয় যৌনতা নিয়ে লজ্জা অনুভব করি, কারণ আমাদের সমাজ সেই দৃষ্টিভঙ্গি শিক্ষা দিয়েছে। অথচ যৌনতা জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং এর জন্যই তো আজ আমরা পৃথিবীতে আছি।”
গত বছর মুক্তিপ্রাপ্ত ‘আজ কি রাত’ গানটিতে তামান্নার নৃত্য পরিবেশন ব্যাপক সাড়া ফেলে। গানটির প্রকাশের পর অনেক নারী তার সাহসিকতা ও ভিন্নধর্মী গড়নের প্রশংসা করেন। অনেকে তাকে অনুপ্রেরণার প্রতীক হিসেবে দেখেন। তবে তামান্নার নিজের মতে, সেই সময়ে তিনি নিজেকে যথেষ্ট ছিপছিপে ভাবতেন।
-পার্বত্য সময়

