রাখাইন রাজ্যের মংডো উপজেলার পশ্চিমাঞ্চলীয় টাউনপিও লেটওয়ে এলাকার থান বাউ হ্লা (বাইরের) গ্রামে আরাকান আর্মির (এএ) সদস্যদের বিরুদ্ধে দয়নাত চাকমা ও রোহিঙ্গাদের কাছ থেকে স্বর্ণ ও নগদ অর্থ লুট করার অভিযোগ উঠেছে।
চলতি মাসের প্রথম সপ্তাহে এক স্থানীয় চাকমা বাসিন্দার দেওয়া তথ্য অনুযায়ী, আরাকান আর্মির সদস্যরা দয়নাত চাকমা এবং রোহিঙ্গাদের কাছ থেকে জোরপূর্বক স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, ভুক্তভোগীরা ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ করলে আরাকান আর্মি গোষ্ঠী পরে কিছু অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নেয়। তবে এলাকাবাসীর দাবি, এটি ছিল সমালোচনা এড়ানোর জন্য একটি লোকদেখানো পদক্ষেপ মাত্র।
অভিযোগে আরও বলা হয়েছে, আরাকান আর্মির সদস্যরা ভুক্তভোগীদের হুমকি দিয়ে জানায় যে-ভবিষ্যতে এ ধরনের ঘটনা গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রকাশ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের হত্যা করা হবে।
স্থানীয় সূত্রগুলো জানায়, এ ঘটনার পর চাকমা ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।


