ফিলিপাইনের সেবু সিটিতে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে আঞ্চলিক জ্বালানি বিনিময় চুক্তি গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।
ফিলিপাইনের সেবু সিটিতে অনুষ্ঠিত ৪৮তম আসিয়ান শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নেতারা আঞ্চলিকভাবে একটি সমন্বিত জ্বালানি বিনিময় ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে একমত হন।
তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব মোকাবিলায় তাৎক্ষণিক কোনো কার্যকর পরিকল্পনা গ্রহণ না করেই সম্মেলন শেষ হয়েছে।
সম্মেলনে অংশ নেওয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা বলেন, তেল আমদানির ওপর নির্ভরশীল এই অঞ্চলের জন্য যৌথ ও দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।
বিশেষ করে হরমুজ প্রণালির অবরোধের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়াকে তারা আঞ্চলিকভাবে একটি বড় ও অভূতপূর্ব চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
ফিলিপাইনের প্রেসিডেন্ট এবং আসিয়ানের বর্তমান ঘূর্ণায়মান সভাপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র আশা প্রকাশ করেন, সদস্য দেশগুলো অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে দ্রুত এই চুক্তি অনুমোদন


