পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে হাজির হয়েছেন নির্বাচন-পরবর্তী সহিংসতা সংক্রান্ত একটি মামলায়। আদালতে উপস্থিত হওয়ার সময় তিনি আইনজীবীদের প্রচলিত কালো গাউন পরেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মী ও দলীয় কার্যালয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে এই মামলাটি দায়ের করা হয়েছে।
নির্বাচনের পরবর্তী সহিংসতার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও আইনি বিতর্ক চলছে। সেই প্রেক্ষাপটেই এই মামলায় সশরীরে আদালতে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, এই নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজ্যে ক্ষমতায় আসে।


