মিয়ানমারের সামরিক জান্তা গত সপ্তাহে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে গৃহবন্দি অবস্থায় স্থানান্তর করলেও, এতে আসিয়ান নেতাদের মধ্যে বিদ্যমান মতপার্থক্য দূর করার মতো পর্যাপ্ত ইতিবাচক পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছে মালয়েশিয়া।
আসিয়ানভুক্ত দেশগুলোর নেতাদের মধ্যে এখনো মিয়ানমারের সঙ্গে কীভাবে কার্যকরভাবে সম্পৃক্ত হওয়া উচিত, তা নিয়ে ভিন্নমত রয়েছে।
আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া মিয়ানমার ইস্যুতে অভিন্ন অবস্থানে পৌঁছাতে পারেনি জোটটি।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস শুক্রবার বলেন, আসিয়ানের পাঁচ দফা ঐকমত্য ঘোষণার দুই বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়নে উল্লেখযোগ্য সাফল্য আসেনি, যা সদস্য দেশগুলোর জন্য হতাশাজনক।
তিনি বলেন, মিয়ানমার সংকট সমাধানে যে শান্তি পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটিকে আরও কার্যকর করতে পুনর্বিবেচনা বা বিস্তারিতভাবে সংস্কার করা প্রয়োজন।


