ইতিহাস কি নিজেকে পুনরাবৃত্ত করছে? নাকি নিছক কাকতালীয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সাল ১৯৪১ সালের সঙ্গে চলতি ২০২৫ সালের চমকপ্রদ মিল খুঁজে পেয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। যুদ্ধ, সংঘাত, আন্তর্জাতিক টানাপড়েনের পাশাপাশি এবার মিল পাওয়া গেছে ক্যালেন্ডারেও- ১৯৪১ ও ২০২৫ সালের দিন-তারিখ একেবারে হুবহু এক!
গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ১৯৪১ সাল যেমন বুধবার দিয়ে শুরু হয়েছিল, ২০২৫ সালও তেমনই। দুটিই লিপ ইয়ার নয়, বছরের তারিখ অনুযায়ী দিন পড়ার হিসেবটাও এক। সোশাল মিডিয়ায় বিষয়টি নজরে আসতেই হইচই পড়ে গেছে। অনেকেই বলছেন, "এই মিল নিছক ক্যালেন্ডারের নয়, বরং যুদ্ধের পূর্বাভাস।"
মিল শুধু দিনপঞ্জিতে নয়, বাস্তবেও আতঙ্ক
১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাটকীয় মোড় আসে- জার্মানি সোভিয়েত ইউনিয়নের ওপর হামলা চালায়, জাপান পার্ল হারবারে মার্কিন ঘাঁটিতে আক্রমণ করে। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রও যুদ্ধে যোগ দেয় এবং যুদ্ধ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।
২০২৫ সালের ভূ-রাজনৈতিক চিত্রটিও অনেকটাই সেরকম। গাজা, ইউক্রেন, মিয়ানমার ও সুদান সহ আফ্রিকার বিভিন্ন অংশে চলমান সংঘর্ষের মধ্যে নতুন করে শুরু হয়েছে ইরান-ইসরায়েল যুদ্ধ। আকাশপথে পাল্টাপাল্টি হামলা, পরমাণু ঘাঁটিকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমশ বাড়ছে। আমেরিকার সরাসরি হস্তক্ষেপ, আর তার বিপরীতে ইরান পাশে পাচ্ছে রাশিয়া, চীন, লেবাননের হিজবুল্লাহসহ আরও মিত্র দেশকে।
সোশাল মিডিয়ার প্রতিক্রিয়া
টিকটক, টুইটার (এক্স), ইনস্টাগ্রাম, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে "World War 3 is coming" বা "Calendar connection to war"– এমন হ্যাশট্যাগ। কেউ কেউ বলছেন, “১৯৪১ সাল যেমন পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল, তেমনি ২০২৫ সালও হবে এক ভয়াবহ মোড়।” অন্যদিকে অনেকেই বিষয়টিকে ‘কনফার্মেশন বায়াস’ বলেও ব্যাখ্যা করছেন।
ইতিহাস কি সত্যিই ফিরে আসছে?
শুধু ১৯৪১ নয়, চলতি বছরের ক্যালেন্ডার ১৯৬৯ ও ২০০২ সালের সঙ্গেও মিলে যায়। ঐ দুই সালেই ভারতে হয়েছিল বড়সড় সাম্প্রদায়িক দাঙ্গা, যার মধ্যে ২০০২ সালের গুজরাট দাঙ্গায় প্রাণ হারান ৫০০’র বেশি মানুষ। সে বছরও প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি, আর এবছরও তিনি তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী।
বিশ্ববাসীর মনে প্রশ্ন
এত মিল কি নিছক কাকতাল? না কি ইতিহাসের কঠিন এক পুনরাবৃত্তি? বর্তমানে চলমান বৈশ্বিক উত্তেজনা, মিত্র ও প্রতিপক্ষের পরিষ্কার বিভাজন এবং পরমাণু হুমকির প্রেক্ষাপটে অনেকেই বলছেন- এবার হয়তো সত্যিই “ত্রৈতৃক বিশ্বযুদ্ধ” আসন্ন!
বিশ্লেষকরা যদিও এখনো সরাসরি বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকাশ না করলেও সতর্কবার্তা দিচ্ছেন- "পৃথিবী এখন এমন এক সময় অতিক্রম করছে, যেখানে একটি ভুল পদক্ষেপই হতে পারে ভয়াবহ বিস্ফোরণের কারণ।"


