মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তর মংডু টাউনশিপের ইউ কি কিয়া গ্রাম থেকে রোহিঙ্গা বাসিন্দাদের ১৫ এপ্রিলের মধ্যে গ্রাম ছাড়ার মৌখিক নির্দেশ দিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে আরাকান আর্মি (এএ) ইউ কি কিয়ার ৫, ৭, ও ৮ নম্বর ওয়ার্ডের রোহিঙ্গা বাসিন্দাদের সাথে বৈঠক করে এবং তাদের গ্রাম ছাড়ার নির্দেশ দেয়। এছাড়া, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাতের কারফিউও জারি করা হয়। গ্রামবাসীদের জানানো হয়েছে যে, এই আদেশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরাকান আর্মি (এএ) তাদের মৌখিক বিবৃতিতে রোহিঙ্গাদের রাতের কারফিউ মেনে চলতে এবং শুধুমাত্র তাদের অনুমোদিত পত্র নিয়ে ভ্রমণ করতে হবে বলে নির্দেশ দিয়েছে। 
মিয়ানমারের রাখাইন রাজ্যে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এবং রোহিঙ্গা জনগণের ওপর আক্রমণের ঘটনা দিন দিন বাড়ছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করছে।

-পার্বত্য সময়