মিয়ানমারের মিনবিয়া শহরসহ বেশ কিছু এলাকায় জান্তা বাহিনীর ক্রমাগত বিমান হামলায় দেশটির সামরিক বাহিনীর ২৩ সংখ্যালঘু রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন এছাড়াও বহু বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় সোমবার (১৮ মার্চ) এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন জাতিসংঘের এক মুখপাত্র। খবর রয়টার্স ।

বিবৃতিতে আন্তোনিও গুতেরেস বলেন, রাখাইন রাজ্যে সংঘাতের বিস্তৃতি বাস্তুচ্যুতিই ঘটাচ্ছে শুধু। সেই সঙ্গে পূর্বে বিদ্যমান বৈষম্য ও অসহায়ত্বকে বাড়িয়েই তুলছে। এমন পরিস্থিতিতে সাম্প্রদায়িক উত্তেজনাকে আরও উসকানি ঠেকাতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মহাসচিব।

স্থানীয় লোকজন এএফপিকে জানিয়েছে, সোমবার বিমান হামলার ঘটনায় ২০ জনের বেশি নিহত হয়েছেন।

No photo description available.
বিমান হামলার ধ্বংস হয়ে যাওয়া ঘর বাড়ি ছবি : সংগৃহীত

জাতিসংঘের প্রধানের একজন মুখপাত্র বলেন, মিনবিয়া শহরে সেনাবাহিনী ক্রমাগত বিমান হামলা চালিয়ে যাচ্ছে, সোমবার সেখানে বিমান হামলা হয়েছে। মহাসচিব গুতেরেস এসব খবরে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন। এসব হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বেতার রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, শুক্রবার (১৫ মার্চ) মিনবিয়ার প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে রোহিঙ্গা অধ্যুষিত গ্রাম থারদারে একটি জঙ্গি বিমান থেকে বোমা নিক্ষেপ করলে ২৩ জন নিহত হন। আহত হন কমপক্ষে আরও ৩০ জন।

গ্রামের এক বাসিন্দা নিরাপত্তা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় নাম না প্রকাশের শর্তে এএফপিকে বলেন, ‘আমাদের গ্রামে কোনো লড়াই হয়নি। অথচ তারা (জান্তা) আমাদের ওপর বোমা হামলা করেছে।’

 

-পার্বত্য সময়