কয়েকশ সেনা নিয়ে বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করায় তিন ব্রিগেডিয়ার জেনারেলকে মৃত্যুদণ্ড দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। আরও তিন সেনা কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এ ঘটনায়। এর আগে চীন-মিয়ানমার সীমান্তে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি শহরের দখল বিদ্রোহীদের কাছে ছেড়ে দেয় জান্তা বাহিনী।

গত মাসে শত শত সেনা সহ সংখ্যালঘু বিদ্রোহী যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেন ওই সেনা কর্মকর্তারা। খবর এএফপির

"লাউকাই শহরের অধিনায়কসহ তিন ব্রিগেডিয়ার জেনারেলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে," নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানায়।

কিন্তু মৃত্যুদণ্ডের রায় কবে দেওয়া হয়েছিল সূত্র দুটি এএফপিকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে গত মাসে তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে সামরিক হেফাজতে রাখার কথা নিশ্চিত করেছিলেন একজন সামরিক মুখপাত্র।

মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী থেকে জানা যায়, উত্তরাঞ্চলের শান প্রদেশে অবস্থিত লাউকাই শহরটির দখল এখন ব্রাদারহুড অ্যালায়েন্সের হাতে। এ ঘটনায় আরও তিন ব্রিগেডিয়ার জেনারেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

-পার্বত্য সময়