তীব্র আন্দোলন ও সহিংস বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তার সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী ওলি স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, বর্তমান রাজনৈতিক সংকটের সাংবিধানিক সমাধানের পথ সুগম করার লক্ষ্যে তিনি পদত্যাগ করেছেন।
রাজধানী কাঠমান্ডুসহ নেপালের বিভিন্ন স্থানে সকাল থেকে বিক্ষোভ চলছে। উত্তেজিত জনতা একাধিক উচ্চপদস্থ রাজনীতিকের বাড়িতে হামলা চালায়। হামলার শিকারদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী ওলি নিজে এবং সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও এসময় ভাঙচুরের শিকার হয়।
সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি জানান, মঙ্গলবারের বিক্ষোভে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং ৯০ জন চিকিৎসাধীন আছেন।
আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
প্রধানমন্ত্রী ওলি স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, বর্তমান রাজনৈতিক সংকটের সাংবিধানিক সমাধানের পথ সুগম করার লক্ষ্যে তিনি পদত্যাগ করেছেন।
সি
স্টাফ রিপোর্টার
৯ সেপ্টেম্বর, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ন১ মিনিট পড়া

ছবি: সংগৃহীত

