ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনা শুরু করার পরিকল্পনা তেহরানের নেই। 

সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এ অবস্থান তুলে ধরেন।

সম্প্রতি ইরানের নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিতে পারে- এমন জল্পনা ছড়ানোর পরই লারিজানির এই মন্তব্য আসে। তিনি স্পষ্ট করে বলেন, এসব খবরের বাস্তব ভিত্তি নেই।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করতেন লারিজানি। তাঁর বক্তব্যকে ইরানের বর্তমান কৌশলগত অবস্থানের প্রতিফলন হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা।