মিয়ানমারের প্রায় এক হাজার রোহিঙ্গা প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দিয়েছে। আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে এই সকল রোহিঙ্গারা। অন্যদিকে জান্তা বিরোধী মিডিয়াগুলো জানাচ্ছে রোহিঙ্গাদেরকে জোরপূর্বক সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। 
অনুসন্ধানে জানা গেছে ফেব্রুয়ারি মাসের দিকে জান্তা সরকার রোহিঙ্গাদেরকে জোরপূর্বক সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করলেও বর্তমানে মিয়ানমারের রোহিঙ্গারা স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিচ্ছে। মিয়ানমারের সেনা সরকার রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দেয়ার প্রতিশ্রুতি দেয়ায় রাখাইনে বসবাসরত রোহিঙ্গারা সেনাবাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ হয়েছে। 
মংডু বাসিন্দা নুরুদ্দিন (ছদ্মনাম) তার ফেসবুকে লিখেছে "আমরা রোহিঙ্গারা নিজেদের ভালোর জন্য সেনাবাহিনীতে যোগ দিচ্ছি; আরাকান আর্মি (এএ) আমাদের ঘর পুড়িয়ে দিয়েছে, আমাদের লোকজনকে হত্যা করছে; টিকে থাকার জন্য আমাদের ভূমি আমাদেরকেই রক্ষা করতে হবে"।
-পার্বত্য সময়