১০ দিন পর রোববার ১২ ঘণ্টার জন্য খুলছে সাজেক, এরপর ফের অবরোধ
টানা ১০ দিনের অবরোধের পর ১ নভেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে সাজেক সড়ক অবরোধ। তবে নির্ধারিত সময় শেষে আবারও অনির্দিষ্টকালের অবরোধ চালানোর ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

