পার্বত্য চট্টগ্রাম চুক্তি কেবল রাজনৈতিক সমঝোতা নয়: সুপ্রদীপ চাকমা
রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেন, “এই চুক্তি সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রামবাসীর পারস্পরিক বোঝাপড়ার প্রতীক। বহু দশক ধরে চলা সংঘাতের স্থায়ী সমাধানই এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য।”
আমাদের পার্বত্য চট্টগ্রাম বিভাগের সর্বশেষ সংবাদ, গভীর প্রতিবেদন এবং এক্সক্লুসিভ কভারেজের সাথে আপডেট থাকুন। বর্তমানে এই বিভাগে মোট ১,৫৬৪ টি সংবাদ রয়েছে।
রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেন, “এই চুক্তি সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রামবাসীর পারস্পরিক বোঝাপড়ার প্রতীক। বহু দশক ধরে চলা সংঘাতের স্থায়ী সমাধানই এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য।”
পোস্টারগুলোতে “ব' যিয়ে চুক্তির আজায় ন থাক্কো, সময় থাক্কে আন্দোলনৎ লাম’; পার্বত্য চুক্তি কাগুজে দলিল ছাড়া কিছুই নয়’ CHT accord is a dead letter; No Full Autonomy No Rest; আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ কর; পার্বত্য চুক্তি একটি মূলা, পেছনে দৌড়িও না” ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।
থোয়াইচিং মং শাক দাবি করেন, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীকে পূর্ণ সক্ষমতা ও কার্যকর উপস্থিতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগে স্থানীয় জনগণের আস্থা, ভ্রাতৃত্ববোধ ও দেশপ্রেম বৃদ্ধিতে বিভিন্ন সামাজিক ও উন্নয়ন কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯ এবং এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ফালামে। ভূমিকম্পটি ভূ-অভ্যন্তরের প্রায় ১০৬.৮ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়, যা মধ্যম গভীরতার কম্পন হিসেবে বিবেচিত।
অভিযানের সময় রিপন ত্রিপুরার কাছ থেকে একটি ওয়াকিটকি, দুটি মোবাইল ফোন, চাঁদাবাজির রশিদ বই এবং নগদ টাকা উদ্ধার করা হয়। সেনাবাহিনীর অভিযোগ- আটক রিপন ওই এলাকায় চাঁদা সংগ্রহসহ ইউপিডিএফের নাশকতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিল।
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ বলেন, শান্ত পাহাড়কে অস্থিতিশীল হতে দেওয়া হবে না। সেনাবাহিনী শান্তি–শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক জীবনমান উন্নয়নে স্থানীয় জনগণের পাশে আছে এবং থাকবে।
কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ জানান, “জেএসএস ও ইউপিডিএফের সশস্ত্র দুই গ্রুপ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্বে জড়িত। এ ঘটনাটিও সেই আধিপত্যেরই অংশ।”
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা বদলির প্রজ্ঞাপনে সেতু কুমার বড়ুয়ার দায়িত্ব পরিবর্তন করা হলেও লক্ষ্মীছড়িতে নতুন ইউএনও নিয়োগের কোনো অগ্রগতি হয়নি। অতিরিক্ত দায়িত্ব হিসেবে বর্তমানে মানিকছড়ি ইউএনও দায়িত্ব পালন করলেও বাস্তবে তিনি নিয়মিতভাবে উপস্থিত না থাকায় উপজেলা প্রশাসনের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।
সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং শাক বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি না ফেরার মূল কারণ হলো পরিকল্পিতভাবে পাহাড়ি-বাঙালি বিভাজন বজায় রাখা। একই রাষ্ট্রে বাস করেও আইনগত, সামাজিক ও ভূমি ব্যবস্থাপনায় বৈষম্য তৈরির কারণে দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি ও উত্তেজনা বাড়ছে।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আওতাধীন প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক কোটা কাঠামো প্রয়োগ করা হচ্ছে, যার ফলে মেধাবী শিক্ষার্থীরা বারবার বঞ্চনার শিকার হচ্ছেন। তারা দাবি জানান- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটা নিশ্চিত করে নিয়োগ দিতে হবে।
চট্টগ্রামের আশপাশে বহু সক্রিয় ফল্টলাইন রয়েছে, যার মধ্যে সীতাকুণ্ড–টেকনাফ ফল্ট, বরকল ফল্টলাইন এবং ভারতের মিজোরাম থেকে মিয়ানমার পর্যন্ত বিস্তৃত শক্তিশালী বার্মিজ ফল্টলাইন উল্লেখযোগ্য। এসব ফল্টলাইনে সাম্প্রতিক বছরগুলোতে ৫-এর ঘরে একাধিক মাঝারি কম্পন ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে বড় ধরনের কম্পনের পূর্বাভাস হতে পারে।
মহাসচিব পদের নির্বাচনে তিনজন শক্তিশালী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন- স্থায়ী কমিটির সদস্য মো. শাব্বির আহমেদ, আবদুল মজিদ এবং লিগ্যাল এইড কমিটির সভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদার। ত্রিমুখী লড়াইয়ে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটিং অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এস এম আইয়ুব চুক্তির বাস্তবায়নকে শান্তি ও স্থিতিশীলতার পূর্বশর্ত উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত বিভিন্ন ইস্যু সমাধানে রাষ্ট্রীয় নীতিনির্ধারকদের আরও কার্যকর ভূমিকা নিতে হবে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের অভিযোগে গতকাল বুধবার বনরূপা এলাকায় ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে হরতালের ডাক দেওয়া হয়।
পাহাড়ি-বাঙালির বিভাজন ভুলে সবাই তাকে একজন মানুষ হিসেবে মূল্যায়ন করবেন-এ প্রত্যাশা ওয়াদুদ ভুইয়ার। তিনি দাবি করেন, ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি খাগড়াছড়ি অঞ্চলে সর্বোচ্চ উন্নয়নকাজ করেছেন।
বুধবার বনরূপা এলাকায় ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে হরতালের ডাক দেওয়া হয়। হরতালকে সমর্থন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, রাঙামাটি জেলা শাখা।
দায়িত্ব গ্রহণের পর নাজমা আশরাফী প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং জেলার চলমান কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সকলের সহযোগিতা নিয়ে রাঙামাটিকে আরও গতিশীল প্রশাসনিক কাঠামোর দিকে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পুলিশ জানায়, আটক সুমিঅং তঞ্চঙ্গ্যা মিয়ানমারের রাখাইন রাজ্যের কালারডেবা মংডু আখিয়াব এলাকার বাসিন্দা অংছিপু তঞ্চঙ্গ্যার ছেলে। সীমান্তবর্তী পথ ব্যবহার করে তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।
অটোরিকশায় থাকা যাত্রীরা হঠাৎ বন্যহাতির সামনে পড়েই হামলার শিকার হন।
প্রায় ৭০০ একর পাড়াবনে বহু বছর ধরে স্থানীয়রা একসঙ্গে কাজ করছেন বন রক্ষায়।