সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার হ্যাটট্রিক রাঙামাটির সালাহ'র
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৩২ মিনিটে কক্সবাজারের টেকনাফের শাহ পরীর দ্বীপের পশ্চিমপাড়া সৈকত থেকে সাঁতার শুরু করেন সালাহ উদ্দিন। ৪ ঘণ্টা ১৫ মিনিটে ১৬.১ কিলোমিটারের বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সেন্টমার্টিনের উত্তর সৈকতে শেষ করেন।

