রোহিঙ্গা আশ্রয়শিবিরে ৭ বছরে ২৪৬ জন খুন
সাত বছরে আশ্রয়শিবিরগুলোয় একাধিক সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলি এবং পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন অন্তত ২৪৬ জন। বিপরীতে মামলা হয়েছে ২৩৩টি। আসামি ১ হাজার ৬৪৮ জন। তাঁদের মধ্যে রয়েছেন আরসা প্রধান আতা উল্লাহ আম্মার জুনুনী, নবী হোসেন বাহিনীর প্রধান ও ইয়াবা চোরাচালানের মূল হোতা নবী হোসেন। তবে আসামিদের ৭০ শতাংশ ধরাছোঁয়ার বাইরে।


