ভারতকে দেওয়া মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলে হবে প্রতিরক্ষা শিল্পাঞ্চল
বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, সামরিক শিল্পে অস্ত্র ও সংশ্লিষ্ট উপকরণ উৎপাদন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। এসব পণ্যের বৈশ্বিক বাজারে উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। তিনি বলেন, একেবারে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই বিশ্ব সামরিক বাজারে বাংলাদেশের অংশগ্রহণ থাকা প্রয়োজন। একই সঙ্গে এ খাতে সক্ষমতা গড়ে তোলাও জরুরি।

