সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে আটক ২৭৩, বেশিরভাগই রোহিঙ্গা
নৌবাহিনীর মিডিয়া উইং জানায়, নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে সন্দেহজনক একটি নৌযান শনাক্ত করা হয়। পরে তল্লাশি চালিয়ে নৌযানটিতে বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশুকে পাওয়া যায়, যারা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।

