আরও ১৮১ রোহিঙ্গার হাতে বাংলাদেশি ই-পাসপোর্ট
অনুসন্ধানে বেরিয়ে আসে, কতটা কৌশলে ধামাচাপা দেয়ার চেষ্টা চলেছে এ বিষয়টি। সম্প্রতি গুরুতর অপরাধের ‘লঘু’ শাস্তি প্রদানের মাধ্যমে ধামাচাপা দেয়া হয়েছে শতাধিক রোহিঙ্গাকে পাসপোর্ট প্রদানের ঘটনা। ঘটনার শেকড় অনেক গভীরে প্রোথিত হলেও দায়সারা গোছের তদন্তে প্রান্তিক পর্যায়ের দুই কর্মকর্তাকে দেয়া হয় দায়মুক্তি।

