ইউপিডিএফের গুলিতে ৩ যুবক নিহতের ঘটনায় বিচারের দাবিতে পিসিসিপির বিক্ষোভ
বক্তারা বলেন, সংঘর্ষ চলাকালে রামসু বাজারের পশ্চিম দিকের উঁচু পাহাড় থেকে ইউপিডিএফ (মূল) সশস্ত্র সদস্যরা নির্বিচারে গুলি চালালে তিনজন নিরীহ পাহাড়ি যুবক প্রাণ হারান। তারা অভিযোগ করেন- পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে সেনাবাহিনী ও সরকারকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

