খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে চলছে রাস উৎসব ও মেলা
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, পূজা যেন সুন্দর ও সুস্থভাবে শেষ হয়, সে জন্য পুলিশ প্রশাসনের থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এই উৎসব উপলক্ষে সবাই যেন নির্বিঘ্নে যাতে ধর্মীয় কার্যক্রম চালাতে পারেন সেজন্য পুলিশ টহলের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা পুলিশ কাজ করছে।

