জেএসএস-ইউপিডিএফ'র গোলাগুলি, সাজেকে আটকা সাড়ে ৫'শ পর্যটক
ইউপিডিএফ এর অস্ত্রধারীদের মধ্যকার বন্দুকযুদ্ধের ঘটনায় রাঙামাটির সাজেক ও পার্শ্ববর্তী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে।
আমাদের পার্বত্য চট্টগ্রাম বিভাগের সর্বশেষ সংবাদ, গভীর প্রতিবেদন এবং এক্সক্লুসিভ কভারেজের সাথে আপডেট থাকুন। বর্তমানে এই বিভাগে মোট ১,৩৯৪ টি সংবাদ রয়েছে।
ইউপিডিএফ এর অস্ত্রধারীদের মধ্যকার বন্দুকযুদ্ধের ঘটনায় রাঙামাটির সাজেক ও পার্শ্ববর্তী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে।
মুঠোফোনে কল দিয়ে মোবাইল ব্যাংকিং অ্যাপস ও সরাসরি টাকা আদায় শুরু হয়েছে গেল কয়েক মাস ধরে। যাদের কাছ থেকে দাবিকৃত চাঁদার অর্থ মিলছে না তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। ইতোমধ্যে খাগড়াছড়ি শহরের ১০১টি ব্যবসা প্রতিষ্ঠানের তালিকা করে একাধিক কুরিয়ার সার্ভিসকে দিয়ে তালিকাভুক্ত ব্যবসায়ীদের পণ্য সেবা না দিতে হুমকি দেয়া হয়েছে।
জেএসএস'র এক প্রবীণ নেতা বলেন, এসব প্রসিতের দলের (ইউপিডিএফ) চক্রান্ত। ওদেরই লোকজন অন্য নাম দিয়ে এসব প্রচারণা চালাচ্ছে। পাহাড়ের রাজনীতিতে ব্যাকফুটে হয়ে যাওয়ায় নিজেদেরকে আলোচনায় আনতে চায়।
বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে কেএনএর গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী।
নেটিজেনদের অভিযোগ, ইউপিডিএফ তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য শিশুদের ব্যবহার করছে। তবে এই মানববন্ধনে অল্প সংখ্যক প্রাপ্ত বয়স্ক মানুষেরও উপস্থিতি লক্ষ্য করা যায়।
পিএসসি চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মধ্য দিয়ে পেট্রোবাংলা বড় আকারে গ্যাসের অনুসন্ধান চালাতে চায়। পার্বত্যাঞ্চলে গ্যাস ব্লক ২২বি-তে প্রথম অনুসন্ধান কার্যক্রম চালানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।
পার্বত্য চট্টগ্রামে নানারকম বঞ্চনার দোহাই দিয়ে তরুণদের মধ্যে যুদ্ধের মনোভাব সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে পার্বত্য চট্টগ্রাম জনসংসহতি সমিতি (পিসিজেএসএস)। বিভিন্ন সভা সেমিনার ছাড়াও ইদানীংকালে তাদের প্রকাশিত লেখাগুলোতেও এ চেষ্টা অব্যাহত রেখেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বর্তমানে পার্বত্যবাসী দেশের উন্নয়নের মূল স্রোতধারার সঙ্গে এখনও পুরোপুরি সম্পৃক্ত হতে পারেনি। তিনি পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের বাংলাদেশের এ এক দশমাংশ এলাকার মানুষকে দেশের উন্নয়নের মূল স্রোতধারার পুরোপুরি সম্পৃক্ত করতে দায়িত্ব নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়ার জঙ্গলে অভিযান চালিয়ে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি আস্তানা থেকে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত পরিষদের নিয়োগ বাতিল কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী উপজেলা থেকে সদস্য নিয়োগ দিয়ে নতুন প্রজ্ঞাপন জারীর জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।
জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান করে অর্ন্তবর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুর্নগঠন করা হয়েছে। পরিষদ গঠনের পর প্রথম নারী চেয়ারম্যান তিনি।
বান্দরবানের আলীকদম উপজেলা থেকে ৮৪ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৭ জন নিরাপত্তা বাহিনীর বিভিন্ন তল্লাশিচৌকিতে আটক হয়েছেন এবং ৫৭ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট- কেএনএফ এর প্রশিক্ষণ প্রাপ্ত অস্ত্রধারী দানিয়েল বম।
দায়িত্বভার গ্রহণের পর জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই সাংবাদিকদের বলেন, পার্বত্য এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পর্যটনের বিষয়টি অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করবো। তিনি বলেন, সততার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সকল প্রকার দুর্নীতি প্রতিরোধে কাজ করে যাবো।
খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা ও পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মিটন চাকমাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিরুদ্ধে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, কাপ্তাই হ্রদকে ঘিরে কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে।
তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির জেলা পরিষদ নতুন নেতৃত্ব পেল। পুরনো চেয়ারম্যানদের সরিয়ে নতুনদের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, তার মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাসমূহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ভাষাভাষী নৃ-গোষ্ঠীসহ সব অধিবাসীর জীবনে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, এবং অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করছে।
আলীকদমের বিভিন্ন ইউনিয়নের পান বরজে নজরকাড়া দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে এই ফসল চাষে আগ্রহী হয়েছেন প্রান্তিক পর্যায়ের অনেক কৃষক।
অবশেষে এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে সাজেক ও খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।